1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ধুনটে স্বেচ্ছাসেবী সংগঠনের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বৃক্ষ বিতরণ

মুঞ্জুরুল হক, ধুনট (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৭ বার পঠিত

পৃথিবীর ইতিহাসে বাঙালি-ই একমাত্র জাতি যারা মায়ের মুখের ভাষা প্রতিষ্ঠার লক্ষ্যে বুকের তাজা রক্ত ঢেলেছিলেন। এ থেকে বাংলা ৮-ই ফাল্গুন তথা ২১ শে ফেব্রুয়ারী মহান মাতৃভাষা দিবস উৎযাপিত হয়।

বাঙালির এই বিশেষ দিনটিকে অবিস্মরণীয় করে রাখতে জাতিসংঘ ২১ ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি প্রদান করে। সেই থেকে সারাবিশ্বে যথাযথ মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের সাথে মহান মাতৃভাষা দিবস পালিত হয়।

সারাদেশের মত ধুনটেও আমরা ধুনটবাসী ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এবং ধুনট ছাত্র কল্যাণ সংস্থার আয়োজনে ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়।

এ উপলক্ষে সকাল ১০ ঘটিকা থেকে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা এবং বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে প্রায় শতাধিক অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রত্যেককে উন্নত জাতের আমের চারা উপহার হিসাবে প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK