1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ধুনটে আগুনে ভস্মীভূত কৃষকের ঘর বাড়ি

মুঞ্জরুল হক, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

বগুড়ার ধুনট উপজেলায় মথুরাপুর ইউনিয়নের পীরহাটি দক্ষিণ পূর্বপাড়া কৃষক আবু হানিফের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ১৪ জানুয়ারি রাত্রি আনুমানিক ১১ ঘটিকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শি এবং পাড়া প্রতিবেশী’র মাধ্যমে জানা যায়। আবু হানিফের দুটি ছেলে ফরিদুল ইসলাম এবং আবু হাসেম পাশাপাশি দুটি ঘরে বসবাস করেন। ঘটনার রাতে আবু হানিফের  বড় ছেলে ফরিদুল ইসলাম আত্মীয় বাড়িতে অবস্থান করায় তার ঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুনের লেলিহান শিখা পাশের গোয়াল ঘরে ছড়িয়ে পড়ে।

শীতের রাতে বিষয়টি প্রাথমিক ভাবে ঘুমান্ত পরিবার আন্দাজ করতে না পারায় মুহুর্তে পাশাপাশি দুটি গোয়াল ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ফলে আগুনে গোয়াল ঘরে থাকা হাঁস মুরগী সহ ৩ টি ছাগল ভস্মীভূত হয় এবং কৃষক আবু হানিফ সহ দুটি গরুর অধিকাংশ শরীর ঝলসে গেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক।

আগুনের লেলিহান শিখা আশেপাশে ছড়িয়ে পড়লে প্রতিবেশীদের চিৎকার চেচামেচিতে গ্রামবাসীর সহযোগিতায় রাত্রি সাড়ে ১২ ঘটিকার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। সংবাদ লেখা অবস্থায় কোন জনপ্রতিনিধি কিংবা প্রশাসনের উপস্থিতির খবর পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK