
বগুড়ার ধুনট উপজেলায় মথুরাপুর ইউনিয়নের পীরহাটি দক্ষিণ পূর্বপাড়া কৃষক আবু হানিফের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ১৪ জানুয়ারি রাত্রি আনুমানিক ১১ ঘটিকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শি এবং পাড়া প্রতিবেশী'র মাধ্যমে জানা যায়। আবু হানিফের দুটি ছেলে ফরিদুল ইসলাম এবং আবু হাসেম পাশাপাশি দুটি ঘরে বসবাস করেন। ঘটনার রাতে আবু হানিফের বড় ছেলে ফরিদুল ইসলাম আত্মীয় বাড়িতে অবস্থান করায় তার ঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুনের লেলিহান শিখা পাশের গোয়াল ঘরে ছড়িয়ে পড়ে।
শীতের রাতে বিষয়টি প্রাথমিক ভাবে ঘুমান্ত পরিবার আন্দাজ করতে না পারায় মুহুর্তে পাশাপাশি দুটি গোয়াল ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ফলে আগুনে গোয়াল ঘরে থাকা হাঁস মুরগী সহ ৩ টি ছাগল ভস্মীভূত হয় এবং কৃষক আবু হানিফ সহ দুটি গরুর অধিকাংশ শরীর ঝলসে গেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক।
আগুনের লেলিহান শিখা আশেপাশে ছড়িয়ে পড়লে প্রতিবেশীদের চিৎকার চেচামেচিতে গ্রামবাসীর সহযোগিতায় রাত্রি সাড়ে ১২ ঘটিকার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। সংবাদ লেখা অবস্থায় কোন জনপ্রতিনিধি কিংবা প্রশাসনের উপস্থিতির খবর পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.