1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

“দ্রুত নির্বাচনই একমাত্র পথ—এ্যানির গণতান্ত্রিক আহ্বান”

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, গণতন্ত্রের ভিতকে যদি শক্তিশালী করতে হয়, হাসিনার বিচার যদি ত্বরান্বিত করতে হয় ও সংস্কার প্রক্রিয়াকে যদি চলমান রাখতে হয়, তা হলে নির্বাচিত সরকারের কোন বিকল্প নেই।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের পূর্ব চর মনসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ্যানি বলেন, একটা নির্বাচিত সরকারই পারে দেশের উন্নয়ন ও অর্থনীতির ভিতকে শক্তিশালী করতে। আইনশৃঙ্খলার উন্নয়ন ঘটানো ও  দ্রব্যমূল্য নিয়ন্ত্রন রাখতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে।  তাই দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে একটা নির্বাচিত সরকার ওতপ্রোতভাবে জড়িত।

বিএনপি নেতা এ্যানি আরও বলেন, ড. মোহাম্মদ ইউনূস দেশের প্রয়োজনে ও জাতির প্রয়োজনে নির্বাচনকে খুব বেশি জরুরি প্রয়োজন মনে করেছেন বিধায় ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা বলেছেন। কিন্তু এ নিয়ে কোন বিভক্তি রাখা যাবে না। এ বিভক্তির সুযোগ ফ্যাসিস্ট হাসিনা নিবে। তাই এই সুযোগ দেয়া যাবে না।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান,  জেলা আইনজীবী ফোরামের সভাপতি হাফিজ উল্যাহ ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK