1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

দোয়ারাবাজারে বিজিবি’র উপর চোরাকারবারিদের হামলা, আটক ২

সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৫২ বার পঠিত
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিজিবি’র টহল দলের উপর হামলাকারী দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে। বিজিবি ও স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে পুলিশ। আটককৃত চোরাকারবারিরা হলেন উপজেলার মৌলারপাড় গ্রামের রফিকুল ইসলাম রফুর পুত্র দেলোয়ার হোসেন (৩০) ও রিপন মিয়ার পুত্র মোবারক আলী (২৪)।
জানা যায়, গত ২ ডিসেম্বর রাতে দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী এলাকা মৌলারপার গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ হতে ভারতে পাচারকালে ৩২২০ কেজি বাংলাদেশী রসুন আটক করে বিজিবি। আটককৃত মালামাল নিয়ে ফেরত আসার সময় দুই শতাধিক চোরাকারবারীরা লাঠিসোটা, রামদা, বল্লম, ও ধারালো অস্ত্র-সস্ত্রসহ বিজিবি টহলকে বাঁধা প্রদান করে। এ সময় চোরাকারবারিদের আঘাতে দুইজন বিজিবি সদস্য আহত হয়। বিজিবি’র শক্ত অবস্থানের কারণে চোরাকারবারীরা জব্দকৃত মালামাল ছিনিয়ে নিতে ব্যর্থ হয়। পরবর্তীতে চোরাকারবারীরা সোর্স সন্দেহে স্থানীয় ইউপি সদস্য মোঃ আলামিনের বাড়ীতে হামলা চালায়। ইউপি সদস্যের অভিযোগের প্রেক্ষিতে দোয়ারাবাজার থানা পুলিশের একটি টহলদল ঘটনাস্থলে গিয়ে চোরাকারবারীদের নেতৃত্ব দেওয়া দুইজন চোরাকারবারী আটক করে।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি’র) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান পিএসসি বলেন, বাংলাদেশ থেকে ভারতে পাঁচারকালে  ৩২২০ কেজি বাংলাদেশি রসুন আটক করে বিজিবি। এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে চোরাকারবারিরা বিজিবি টহল দলের উপর আক্রমন করে জব্দকৃত মালামাল ছিনিয়ে নেয়ার চেষ্ঠা করে।  এতে দুইজন বিজিবি সদস্য আহত হন। তবে বিজিবি’র শক্ত অবস্থানের কারনে চোরাকারবারিরা পিছু হটতে বাধ্য হয়।
সীমান্ত এলাকায় নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সম্পূর্ণরূপে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বলেও জানান তিনি।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK