প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৬:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৪, ৪:৪৭ অপরাহ্ণ
দোয়ারাবাজারে বিজিবি’র উপর চোরাকারবারিদের হামলা, আটক ২

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিজিবি’র টহল দলের উপর হামলাকারী দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে। বিজিবি ও স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে পুলিশ। আটককৃত চোরাকারবারিরা হলেন উপজেলার মৌলারপাড় গ্রামের রফিকুল ইসলাম রফুর পুত্র দেলোয়ার হোসেন (৩০) ও রিপন মিয়ার পুত্র মোবারক আলী (২৪)।
জানা যায়, গত ২ ডিসেম্বর রাতে দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী এলাকা মৌলারপার গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ হতে ভারতে পাচারকালে ৩২২০ কেজি বাংলাদেশী রসুন আটক করে বিজিবি। আটককৃত মালামাল নিয়ে ফেরত আসার সময় দুই শতাধিক চোরাকারবারীরা লাঠিসোটা, রামদা, বল্লম, ও ধারালো অস্ত্র-সস্ত্রসহ বিজিবি টহলকে বাঁধা প্রদান করে। এ সময় চোরাকারবারিদের আঘাতে দুইজন বিজিবি সদস্য আহত হয়। বিজিবি’র শক্ত অবস্থানের কারণে চোরাকারবারীরা জব্দকৃত মালামাল ছিনিয়ে নিতে ব্যর্থ হয়। পরবর্তীতে চোরাকারবারীরা সোর্স সন্দেহে স্থানীয় ইউপি সদস্য মোঃ আলামিনের বাড়ীতে হামলা চালায়। ইউপি সদস্যের অভিযোগের প্রেক্ষিতে দোয়ারাবাজার থানা পুলিশের একটি টহলদল ঘটনাস্থলে গিয়ে চোরাকারবারীদের নেতৃত্ব দেওয়া দুইজন চোরাকারবারী আটক করে।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি’র) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান পিএসসি বলেন, বাংলাদেশ থেকে ভারতে পাঁচারকালে ৩২২০ কেজি বাংলাদেশি রসুন আটক করে বিজিবি। এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে চোরাকারবারিরা বিজিবি টহল দলের উপর আক্রমন করে জব্দকৃত মালামাল ছিনিয়ে নেয়ার চেষ্ঠা করে। এতে দুইজন বিজিবি সদস্য আহত হন। তবে বিজিবি’র শক্ত অবস্থানের কারনে চোরাকারবারিরা পিছু হটতে বাধ্য হয়।
সীমান্ত এলাকায় নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সম্পূর্ণরূপে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.