1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

দেশের সবচেয়ে উঁচু পতাকা উড়বে তেঁতুলিয়ার’ বাংলাবান্ধায়

মোঃ রাকিব হাসান (পঞ্চগড় জেলা প্রতিনিধি )
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১১৪ বার পঠিত
দেশের সবচেয়ে উঁচু পতাকা উড়বে পঞ্চগড় জেলার,  তেঁতুলিয়া উপজেলার ১নং, বাংলাবান্ধায়। (১৯ এপ্রিল রোজ শনিবার  ) দুপুরে এই পতাকার ফ্ল্যাগস্ট্যান্ডটি, নির্মাণকাজের উদ্বোধন করা হয়ে। জেলা প্রশাসক মো. সাবেত আলী পতাকাস্ট্যান্ডের নির্মাণ কাজের উদ্বোধন করেন।
স্থলবন্দর কার্যালয় ও ভারতীয় সীমান্তরেখার মধ্যখানে ফ্ল্যাগস্ট্যান্ডটি নির্মিত হচ্ছে। দিনের ২৪ ঘণ্টায় উড়বে এই পতাকা। পতাকা উড়ানোর জন্য প্রযুক্তি ব্যবহার করা হবে।  এ সময় আরও উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু, জেলা জামায়াতের আমির  ইকবাল হোসাইন, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউল করিম শাহিন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ, বাংলাবান্ধা স্থলবন্দরের স্থানীয়রা, এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশের প্রবেশদ্বার এই বাংলাবান্ধা জিরোপয়েন্ট। জিরোপয়েন্টের ওপর প্রান্তে ভারতে উঁচুস্ট্যান্ডে তাদের পতাকা সার্বক্ষণিক উড়তে থাকে।
তাই  এলাকাবাসীর অনেক দিনের দাবি  আমাদের দেশের একটি  উচ্চমানের ফ্ল্যাগ স্ট্যান্ড হোক। তাই,১৪০ ফিট উচ্চতায় দেশের সবচেয়ে উঁচু ফ্ল্যাগ স্ট্যান্ড নির্মাণ হচ্ছে, যা, দেশের সবচেয়ে উঁচু ফ্ল্যাগ স্ট্যান্ড। এ স্ট্যান্ডে প্রযুক্তির সহযোগিতায় ২৪ ঘণ্টায় উড়বে পতাকাটি। আশা করছি, আগামী ২০ দিনের মধ্যে এর কাজ সম্পন্ন হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK