1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

থানা মানেই জনগণের ভরসাস্থল, কোনো আতংকের জায়গা নয়- ওসি মিজানুর রহমান 

সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১০ বার পঠিত
নেত্রকোনা জেলার ১০টি থানার মধ্যে গুরুত্বপূর্ণ একটি থানা হলো কেন্দুয়া থানা।
থানা মানেই টাকার মেশিন, টাকা ছাড়া থানায় কোনো কাজ হয় না, এমন ধারণা সাধারণ জনগণের দীর্ঘদিনের। তবে জনগণের সেই আদিকালের ধারণা এবার পাল্টে দিয়েছেন নেত্রকোনা জেলা কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান। এই থানায় সেবা নিতে আসা জনসাধারণ কোনো টাকা ছাড়াই এখন সাধারণ ডায়েরি (জিডি) অভিযোগ ও মামলা লেখা বা অন্তর্ভুক্ত করতে পারছেন।
এই থানার সকল পুলিশের আচরণ যেমন পাল্টে গেছে, ঠিক তেমনি থানার চিত্রও বদলে গেছে। এতে করে আগের তুলনায় এই থানায় সেবার মানও বেড়েছে।
এই থানার মূল ভবনের রং তুলির আঁচড় আর থানা চত্বরের ময়লা আবর্জনা পরিষ্কার করায় এই থানার সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। এই সৌন্দর্য বৃদ্ধি ও দৃষ্টিনন্দন করতে এবং সহজেই মানুষকে সেবা দিতে এই থানার সকল পুলিশকে নির্দেশ দিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমানের সৃজনশীলতায় বদলে গেছে এই থানার আদি চিত্র।
এদিকে জেলার কেন্দুয়া থানার সরেজমিনে গিয়ে সাধারণ জনগণের মুখে শোনা যায়, ওসি মিজানুর রহমান এই থানায় যোগদানের পর থেকেই তার কাজের প্রতি সৃজনশীল ও যুগোপযোগী পরিকল্পনার ফলে কেন্দুয়া থানার পুলিশ হয়ে উঠেছে এই উপজেলার সকল মানুষের আস্থার ঠিকানা।
এই থানার সাধারণ মানুষের মুখে আরোও শোনা যায়, ওসি মিজানুর রহমান এই থানায় যোগদানের পর থেকেই মানবিক ও জনবান্ধব একজন সাহসী পুলিশ হিসেবে পরিচিত লাভ করেছেন।
এবিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, আমার কোনো চাওয়া পাওয়ার জন্য নয়, আমার পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ভালো লাগার জায়গা থেকেই আমি আমার সবোর্চ্চটা দিয়ে জনগণের সেবা করার চেষ্টা করে যাচ্ছি। মানবিক ও জনবান্ধব একজন পুলিশ হিসেবে জনগণের পাশে থাকার সর্বদায় কাজ করে যাচ্ছি।
তিনি আরো বলেন, আমি আমার দায়িত্ব পালনের পাশাপাশি উপজেলার যে কোনো অপরাধ দমন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে সর্বদায় সজাগ রয়েছি। তিনি আরোও বলেন, নেত্রকোনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম স্যারের দিকনির্দেশনা অনুযায়ী আমি কাজ করে যাচ্ছি।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK