1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

তজুমদ্দিনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত ওসি

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২৯৬ বার পঠিত

তজুমদ্দিন উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ওসির কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুরুতেই উপস্থিত সকল সাংবাদিকদের সাথে পরিচয় প্রদানের মাধ্যমে মতবিনিময় সভা শুরু হয়। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, তজুমদ্দিন প্রেসক্লাবের আহ্বায়ক ফখরে আজম (পলাশ), সাবেক সভাপতি রফিক সাদী, যুগ্ম আহ্বায়ক এমএ হালিম, সাইদুল হক মুরাদ, মোঃ ফারুক, আকতার হোসেন। এছাড়াও খন্দকার নিরব, মোঃ আল মামুন, কিশোর মনির, মোঃ কবির, সাইফুল ইসলাম সাকিবসহ অন্যান্য সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সংবাদপত্র ও সাংবাদিকরা সমাজের দর্পন এবং মর্যাদার। সমাজ উন্নয়নে ও আইনশৃংঙ্খলা রক্ষায় সাংবাদিকদের ভূমিকা খুবই গুরুত্বপুর্ন। তাই পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সংবাদ আদান প্রদানে সমন্বয় আবশ্যক। এ ব্যাপারে তিনি সাংবাদিকদেরও সহযোগিতা কামনা করেন।

এসময় সাংবাদিকদের সংবাদ পরিবেশনে এবং প্রকৃত সত্য তুলে ধরতে বিভিন্ন ধরনের জটিলতার সৃষ্টি এড়াতে ও উপজেলার বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো বেগবান করার কথা উল্লেখ করে সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রেসক্লাব আহ্বায়ক ফখরে আজম (পলাশ)।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK