1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

তজুমদ্দিনে শহীদ জিয়া নাইট গোল্ডকাপ শর্টপীচ ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন 

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৩১১ বার পঠিত

ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে, মাঠে চল’ স্লোগানকে সামনে রেখে ভোলার তজুমদ্দিনে “শহীদ জিয়া নাইট গোল্ডকাপ শর্টপীচ ক্রিকেট টুর্নামেন্ট” উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৩ ডিসেম্বর) রাতে চাঁদপুর ইউনিয়ন (দক্ষিণ) ছাত্রদলের আয়োজনে হেলিপ্যাড মাঠে ১৪ দলীয় এই ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন, তজুমদ্দিন উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান মোহাম্মদ সাফা পিন্টু।

উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও চাঁদপুর ইউনিয়ন (দক্ষিণ) বিএনপির সভাপতি একেএম মহিউদ্দিন জুলফিকার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, তজুমদ্দিন প্রেসক্লাব যুগ্ম আহ্বায়ক ও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এমএ হালিম, উপজেলা যুবদল নেতা ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য জাবেদ হোসেন দিপু, উপজেলা ছাত্রদল আহ্বায়ক মোঃ মামুন হোসেন, সদস্য সচিব শরিফ হাওলাদার, যুগ্ম আহ্বায়ক শাহীন আলম অভি, ইব্রাহীম গাজী, সোহেল তানভীর, সরকারি কলেজ ছাত্রদল আহ্বায়ক মোঃ রাসেল আহমেদ, যুগ্ম আহ্বায়ক মোঃ সজীব প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, চাঁদপুর ইউনিয়ন দক্ষিণ ছাত্রদল সদস্য সচিব মোঃ সাব্বির তালুকদার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK