1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে রুহিয়া মহিলা দলের কমিটি গঠন

আহসান হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ২১৯ বার পঠিত

ঠাকুরগাঁও সদরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল রুহিয়া ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে রোখসানা হোসেন সভাপতি ও শেফালী আক্তারকে সাধারণ সম্পাদক করে রুহিয়া ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার রুহিয়া থানা বিএনপি অফিসে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল রুহিয়া থানার সভাপতি রহিমা খাতুনের সভাপতিত্বে রুহিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলামের সঞ্চালনায় দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রুহিয়া থানার সভাপতি আবদুল জব্বার। বিশেষ অতিথি থানা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রুহিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদ আলী, থানা মহিলা বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন প্রমূখ।

এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের রুহিয়া থানাসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK