প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৫:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১, ২০২৫, ৬:০৫ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় নানা আয়োজন রথযাত্রা উৎসব পালন

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিবছরের ন্যায় এবারও শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে আলোচনা সভা বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রুহিয়া রথ পূজা উদযাপন কমিটি এ উৎসবের আয়োজন করে।
শুক্রবার (২৭ জুন) দুপুরে ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের পাটশিরি পাড়ায় শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দর জিউ মন্দির প্রাঙ্গনে ধর্মীয় আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবু শ্রী সদানন্দ দাসাধিকারী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মির্জা ফয়সল আমীন। প্রধান আলোচক হিসেবে ধর্মীয় আলোচনা করেন, নৃসিংহ গৌড়ীয় মঠ, পঞ্চগড়ের অধ্যক্ষ ত্রিদন্ডী স্বামী শ্রীমদ ভক্তি বিনোদানন্দ ভগবত মহারাজ। বিশেষ আলোচক হিসেবে আলোচনা করেন শ্রীপদ নয়নানন্দ নারায়ণ দাসাধিকারী এবং শ্রীপদ ঈশান কৃষ্ণ দাসাধিকারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপি যুগ্ম সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ পয়গাম আলী, যুগ্ন সম্পসদক আনছারুল হক, প্রকাশনা বিষয় সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ মতিউর রহমান মতি, ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপি সভাপতি মোঃ আব্দুল হামিদ, রুহিয়া থানা বিএনপি সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম রিপন।
এছাড়াও উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা যুবদলের সাবেক সভাপতি চৌধুরী মহিবুল্লাহ আবু নুর, রুহিয়া থানা যুবদলের সভাপতি আনার আলী, সাধারণ সম্পাদক আলম সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেত্রীবৃন্দ প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন রথ যাত্রা উদযাপন সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র বর্মন।
এর আগে রথ নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা খুটাখাল মন্দির থেকে বের হয়ে রুহিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাটশিরি শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দর জিউ মন্দিরে গিয়ে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.