1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

জুলাই আন্দোলনের মূখ্য ভূমিকা পালন করেছে বিএনপি নেতাকর্মী : আবুল খায়ের ভূঁইয়া

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৮৪ বার পঠিত

 জুলাই আন্দোলন কারো একক দায়-দায়িত্ব বহন করে না। এ আন্দোলনের মূখ্য ভূমিকা পালন করেছে বিএনপির নেতাকর্মী।

মঙ্গলবার (৫আগষ্ট) বিকেলে লক্ষ্মীপুরে বিএনপির বিজয় র‍্যালি শেষে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

এর আগে গণঅভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষ্যে সদর উপজেলা পশ্চিম (বিএনপি) আয়োজনে দালাল বাজারে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

আবুল খায়ের ভূঁইয়া বলেন, বিগত ১৭বছর যাবত বিএনপি স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রাম করেছে। বহু নেতাকর্মী জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছে। গুম-খুন হয়েছে, অনেকেই পঙ্গুত্ববরণ করেছে। তবে আমাদের নেতাকর্মীরা পালিয়ে যায়নি। যখন যে কর্মসূচি দেওয়া হয়েছে তা বাস্তবায়ন করেছে। ২৪শের জুলাই আন্দোলনের শেষ পর্যায়ে শেখ হাসিনার পতন হয়েছে। আর এ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন ছাত্র-জনতা, এদেশের সাধারন মেহনতী মানুষ।

এ সময় উপস্থিত ছিলেন – সদর উপজেলা (পশ্চিম) বিএনপির আহ্বায়ক আবদুল করিম ভূঁইয়া মিজান, সদস্য সচিব কামরুজ্জামান সোহেল, সিনিয়র যুগ্ম আহবায়ক রাব্বি এলাহী জহির, যুগ্ম আহবায়ক এড. জহিরুল আলম, মহিউদ্দিন পাটোয়ারী বিটু, জামাল হোছাইন, যুবদল নেতা একেএম ফরিদ উদ্দিন, এমএ মমিন, জাকির হোসেন, আমির আহমেদ রাজু, ছাত্রদল নেতা আবদুল মজিদ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK