1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি

সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৯৭ বার পঠিত
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জেলা বিএনপি’র আয়োজনে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে এসে র‍্যালিটি শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন,  সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন, সদস্য মিজানুর রহমান চৌধুরী, এড. মল্লিক মঈন উদ্দিন সোহেল এড. শেরে নুর আলী, এড. নুরুল ইসলাম নুরুল প্রমুখ।
এদিকে র‍্যালি পরবর্তী এক আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবে দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে গিয়েছিল। দেশ ও জাতি পেয়েছিল নতুন দিশা। বিএনপি সরকারের আমলে এ দিনটিতে সরকারি ছুটি থাকলেও আওয়ামী লীগ সরকার তা বাতিল করে দেয়। ফলে তাদের দেড় যুগের শাসনামলে গত দেড় দশকেরও বেশি সময় দিবসটি স্বাচ্ছন্দ্যে উদযাপন করতে পারেনি বিএনপি।
এসময় তারা আরও বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে এ বছর দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালনের সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে দলের পক্ষ থেকে। প্রতি বছর যাতে স্বাচ্ছন্দে পালন করা যায় তার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তারা।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK