1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর আহবায়ক কমিটি গঠন

বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ২২১ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

যুক্তরাষ্ট্রে বসবাসরত চাটখিল উপজেলার প্রবাসীদের সংগঠন চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর আহবায়ক কমিটি গঠিত হয়েছে। গত ১৮ই মার্চ মঙ্গলবার সন্ধ‍্যায় নিউ ইয়র্কের ব্রুকলীনের ওমর রেস্টুরেন্টে সর্ব সাধারণের উপস্থিতি ও মতামতের ভিত্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। মোঃ হেলাল উদ্দীনের সভাপতিত্বে এবং শরিফ হোসেন নিরব ও কবির হোসেনের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী সোসাইটির সভাপতি নাজমুল হাসান মানিক।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন , লক্ষীপুর সোসাইটির সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী।

এছাড়াও প্রধান বক্তা ছিলেন সাবেক ছাত্র নেতা মাঈন উদ্দীন নটু । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
এসএম রহমত উল্ল‍্যাহ,হুমায়ন কবির,রাজনৈতিক ব্যক্তির ও সংগঠক লিয়াকত হোসেন মামুন,হাজী আনোয়ার হোসেন লিটন,আবুল কাশেম,হারুনুর রশীদ বাবুল,মোঃনিজাম উদ্দীন ও নুর নবী চৌধুরী।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব‍্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক রিয়াজ উদ্দীন চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন-নুর আলম সেলিম, হুমায়ূন বাঙালি চ্যারিটেবল ট্রাস্ট ইউএসএ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুমায়ূন বাঙালি, মোহাম্মদ হানিফ,মোঃফারুক,নোমান ছিদ্দীকি,,সরাজ ইসলাম ও জাকির জুফিটার সহ চাটখিল উপজেলার বিভিন্ন এলাকার ৯টি ইউনিয়ন ও পৌরসভার গন‍্যমান‍্য অনেক ব‍্যাক্তিবর্গ ।

কমিটি ঘোষণা পূর্ব ইফতার ও দোয়া মাহফিলে সকলের উপস্থিতিতে চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশ করেন, হুমায়ন কবির,লিয়াকত হোসেন মামুন এবং মাঈন উদ্দিন নটু।
উক্ত কমিটিতে মোঃ হেলাল উদ্দিন কে আহবায়ক এবং মো শরিফ হোসেন নিরব কে সদস‍্য সচিব করে ৮১ সদস‍্য বিশিস্ট পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশ করা হয়।
নব নির্বাচিত আহবায়ক কমিটি পবিত্র রমযানে ইফতার ও দোয়ার মাহফিলের মাধ‍্যমে সোসাইটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। তারা উপজেলার সকলকে নিয়ে দলমত নির্বিশেষে এক সাথে কাজ করার অংঙ্গীকার ব‍্যক্ত করেন। পরবর্তীতে হেলাল উদ্দীনের সমাপনী বক্ত‍ব‍্যের মাধ‍্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK