1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

চাটখিল উপজেলা প্রেসক্লাবের ইফতার ও আলোচনা সভা

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১৩০ বার পঠিত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর চাটখিলে বিশিষ্ট ব্যক্তি ও গুণীজনদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬শে মার্চ) সন্ধ্যায় চাটখিল উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়ামে এই ইফতার ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদের সঞ্চালনায় ও চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিছ আহম্মদ হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী।

এ সময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাটখিল উপজেলা সেক্রেটারি নূর হোসেন রিয়াজ, চাটখিল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদ, চাটখিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন হোসেন, ইসলামী ব্যাংক চাটখিল শাখা ব্যবস্থাপক এ কে এম গিয়াস উদ্দিন, দৈনিক কালবেলার প্রতিনিধি সাংবাদিক আবুল কালাম আজাদ, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম হাসান, বৈষম্য বিরধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, ‘সাংবাদিকেরা সমাজের আয়না স্বরূপ। প্রশাসনের সাথে তাদের সম্পর্ক অত্যান্ত নিবিড়। সাংবাদিকরা প্রশাসনিক কাজে তথ্য দিয়ে সহায়তা করে থাকেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK