1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চাটখিলে বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে অলোচনা ও দোয়া

চাটখিল প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ২১২ বার পঠিত

বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষ্যে চাটখিল পাঁচগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় পাঁচগাঁও কাছারি বাজার মাঠে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সাবেক ছাত্রনেতা সৈয়দ সাইফুল আলম শিমুলের সভাপতিত্বে ও জেলা জাসাস নেতা বেল্লাল শাহ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-০১ আসনের সাবেক এমপি ও নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক  কমিটির অন্যতম সদস্য এডভোকেট সালাউদ্দিন কামরান। আরো বক্তব্য রাখেন সৌদি আরব বিএনপির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা মিজানুর রহমান টুলু, সামছুজ্জোহা, নুরনবী চৌধুরী সুমন। উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব হাজী মাসুদ,বিএনপি নেতা কামরুল আলম,  শ্রমিকদল নেতা কামরুল হোসেন, দেলোয়ার হোসেন খোকন প্রমুখ। আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK