
বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষ্যে চাটখিল পাঁচগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় পাঁচগাঁও কাছারি বাজার মাঠে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সাবেক ছাত্রনেতা সৈয়দ সাইফুল আলম শিমুলের সভাপতিত্বে ও জেলা জাসাস নেতা বেল্লাল শাহ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-০১ আসনের সাবেক এমপি ও নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য এডভোকেট সালাউদ্দিন কামরান। আরো বক্তব্য রাখেন সৌদি আরব বিএনপির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা মিজানুর রহমান টুলু, সামছুজ্জোহা, নুরনবী চৌধুরী সুমন। উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব হাজী মাসুদ,বিএনপি নেতা কামরুল আলম, শ্রমিকদল নেতা কামরুল হোসেন, দেলোয়ার হোসেন খোকন প্রমুখ। আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.