1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

চাটখিলে পর্তুগালের নাগরিক তাহেরা বেগম হত্যায় জড়িতদের শাস্তি ও মামলা পিআইবিতে স্থানান্তরের দাবিতে মানব বন্ধন

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৯৭ বার পঠিত

নোয়াখালী জেলার চাটখিলে পর্তুগালের নাগরিক তাহেরা বেগম (৫৬) হত্যায় জড়িতদের শাস্তি ও থানা পুলিশ থেকে মামলা পিআইবি স্থানান্তরের দাবিতে গতকাল সোমবার বিকেলে খিলপাড়া বাজারে মানব বন্ধন করেছে এলাকাবাসী। তাহেরা বেগম চাটখিলের খিলপাড়া গ্রামের আব্দুর রব মুন্সী বাড়ীর মৃত আব্দুল মতিনের স্ত্রী এবং ২ ছেলে ১ মেয়ের জননী। তিনি পরিবারের লোকজনের সাথে রমজান ও কোরবানের ঈদ করার জন্য ২৭ জানুয়ারী আসছে এবং ১৭ জুলাইয়ে ফিরতি টিকেট নিয়ে আসেন। কোরবানের ঈদ তার আর পর্তুগালে ফেরত যাওয়া হলো না। গত ৭ মে মঙ্গলবার দিবাগত রাতে তাহাজ্জুতের নামায পড়তে উঠে নিজ বাসত বাড়ীতে দুষ্কৃতিকারী ছুরি আঘাতে তিনি নিহত হন।
এ ঘটনায় নিহতের ছেলে ও খিলপাড়া বাজারের ব্যবসায়ী তারেক বিন ইসলাম থানায় মামলা করেন। ঘটনার ৬ দিন অতিবাহিত হলেও মামলার তদন্তকারী কর্মকর্তা দুষ্কৃতিকারীকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে না পরার অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর তাহেরা বেগমের এ মামলাটি সুষ্ঠু ভাবে তদন্ত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তি ব্যবস্থা করতে হবে এবং মালমাটি থানার পুলিশ থেকে পিআইবিতে স্থানান্তরের দাবিতে অনুষ্ঠিত এ মানব বন্ধনে ব্যানার নিয়ে খিলপাড়া বাজারের ব্যবসায়ী সমিতি, স্থানীয় বিএনপি ,জামাতে ইসলামী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, হেফাজত ইসলামী বাংলাদেশ, খিলপাড়া সর্বস্তরের ছাত্র-জনতা, খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাব অংশ গ্রহণ করে। এতে বক্তব্য রাখে মরহুমের ছেলে তারেক বিন ইসলাম, চাটখিল উপজেলা জামায়তের আমির মাওলানা মহি উদ্দিন হাসান, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা সাইফুল ইসলাম কিরন, খালেদ বিন ইসলাম মিহির, শাহ পরান, ইসলামী আন্দোলন চাটখিল উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল কাদের, হেফাজতে ইসলামী মাওলানা ফরিদ উদ্দিন, ব্লাড ডোনেট ক্লাবে মেহেদী বকসী প্রমুখ।

মরহুমের ছেলে তারেক বিন ইসলাম জানান, দুস্কৃতিকারীর ছুরির আঘাতে তার মা নিহত হওয়ার ৭ সপ্তাহ অতিবাহিত হলেও পুলিশ এ ঘটনায় জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনতে পারেনি। এ জন্য তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং মামলটি পিবিআই স্থানান্তরের দাবি এবং পরিবারের লোকজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে অভিযোগ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK