
নোয়াখালী জেলার চাটখিলে পর্তুগালের নাগরিক তাহেরা বেগম (৫৬) হত্যায় জড়িতদের শাস্তি ও থানা পুলিশ থেকে মামলা পিআইবি স্থানান্তরের দাবিতে গতকাল সোমবার বিকেলে খিলপাড়া বাজারে মানব বন্ধন করেছে এলাকাবাসী। তাহেরা বেগম চাটখিলের খিলপাড়া গ্রামের আব্দুর রব মুন্সী বাড়ীর মৃত আব্দুল মতিনের স্ত্রী এবং ২ ছেলে ১ মেয়ের জননী। তিনি পরিবারের লোকজনের সাথে রমজান ও কোরবানের ঈদ করার জন্য ২৭ জানুয়ারী আসছে এবং ১৭ জুলাইয়ে ফিরতি টিকেট নিয়ে আসেন। কোরবানের ঈদ তার আর পর্তুগালে ফেরত যাওয়া হলো না। গত ৭ মে মঙ্গলবার দিবাগত রাতে তাহাজ্জুতের নামায পড়তে উঠে নিজ বাসত বাড়ীতে দুষ্কৃতিকারী ছুরি আঘাতে তিনি নিহত হন।
এ ঘটনায় নিহতের ছেলে ও খিলপাড়া বাজারের ব্যবসায়ী তারেক বিন ইসলাম থানায় মামলা করেন। ঘটনার ৬ দিন অতিবাহিত হলেও মামলার তদন্তকারী কর্মকর্তা দুষ্কৃতিকারীকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে না পরার অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর তাহেরা বেগমের এ মামলাটি সুষ্ঠু ভাবে তদন্ত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তি ব্যবস্থা করতে হবে এবং মালমাটি থানার পুলিশ থেকে পিআইবিতে স্থানান্তরের দাবিতে অনুষ্ঠিত এ মানব বন্ধনে ব্যানার নিয়ে খিলপাড়া বাজারের ব্যবসায়ী সমিতি, স্থানীয় বিএনপি ,জামাতে ইসলামী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, হেফাজত ইসলামী বাংলাদেশ, খিলপাড়া সর্বস্তরের ছাত্র-জনতা, খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাব অংশ গ্রহণ করে। এতে বক্তব্য রাখে মরহুমের ছেলে তারেক বিন ইসলাম, চাটখিল উপজেলা জামায়তের আমির মাওলানা মহি উদ্দিন হাসান, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা সাইফুল ইসলাম কিরন, খালেদ বিন ইসলাম মিহির, শাহ পরান, ইসলামী আন্দোলন চাটখিল উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল কাদের, হেফাজতে ইসলামী মাওলানা ফরিদ উদ্দিন, ব্লাড ডোনেট ক্লাবে মেহেদী বকসী প্রমুখ।
মরহুমের ছেলে তারেক বিন ইসলাম জানান, দুস্কৃতিকারীর ছুরির আঘাতে তার মা নিহত হওয়ার ৭ সপ্তাহ অতিবাহিত হলেও পুলিশ এ ঘটনায় জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনতে পারেনি। এ জন্য তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং মামলটি পিবিআই স্থানান্তরের দাবি এবং পরিবারের লোকজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে অভিযোগ করেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.