1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চাটখিলে ঘাসিপুর দরবার শরীফ ভাংচুর

চাটখিল প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৩৪ বার পঠিত

নোয়াখালী চাটখিল উপজেলাধীন নোয়াখলা ইউনিয়নের ঘাসিপুর গ্রামের বেপারী বাড়ি মসজিদের অতি নিকটে তথাকথিত “ঘাসিপুর দরবার শরীফ” নামে একটি স্থান রয়েছে। স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে নানা শরিয়ত বিরোধী কার্যকলাপ চলে আসছে এই দরবার শরীফে। এসব কর্মকাণ্ড সমাজ ও ধর্মীয় মূল্যবোধের জন্য হুমকিস্বরূপ বলে তারা মনে করেন। সোমবার বিকেল ৩টায় ঘাশিপুর দরবার শরীফ বন্ধের দাবী জানিয়ে এলাকাবাসীর সর্বস্তরের তৌহিদী জনতা এবং আলেমওলামার যৌথ উদ্দ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

স্থানীয়দের  সাথে পরামর্শে দরবার শরীফের দায়িত্ব থাকা বিন্দু ও বাহারের সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শ্রীনগর ওলামায়েকেরামের পক্ষ থেকে মুফতি ফয়সাল সাদেক, মুফতি ফজলে আহাদ সহ বেশ কয়েকজন  আলেম এবং বিএনপি নেতা দিদারুল ইসলাম, দেলোয়ার হোসেন, সিনিয়র শিক্ষক গোলাম কিবরিয়াসহ বেপারী বাড়ি জুমা মসজিদে বসেন এবং দরবার শরীফের দায়িত্ব প্রাপ্ত বিন্দু ও বাহারকে বুঝিয়ে বলে একটি দাওয়াত নামাও দেন তারা। এতে বিদআতসহ বিভিন্ন কুসংস্কারমূলক কার্যক্রম, মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপ, কুরআন-সুন্নাহর বিকৃত ব্যাখ্যা ও অপব্যবহার, কবর পূজা ও কবরের সিজদার মতো নিন্দনীয় কার্যক্রম বন্ধ ও শিরক মুক্ত সমাজ প্রতিষ্ঠিত করতে তাদের কাছে সহযোগিতা চাওয়া হয় কিন্তু মাজারের পক্ষে লোকজন এ বিষয়ে কোন কর্ণপাত না করে ৭৪ বছর থেকে হওয়া ওরশ করবেন বলে ঘোষণা দিয়ে উত্তেজিত হয়ে চলে যান।

এতে মসজিদের বাহিরে থাকা অপেক্ষাকৃত অল্প বয়সী কিছু কিশোর উত্তেজিত হয়ে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটায়। খবর পেয়ে পুলিশ এসে বিষয়টি নিয়ন্ত্রণ করেন।

চাটখিল থানার ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী দৈনিক অনন্ত বাংলাকে বলেন, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK