
নোয়াখালী চাটখিল উপজেলাধীন নোয়াখলা ইউনিয়নের ঘাসিপুর গ্রামের বেপারী বাড়ি মসজিদের অতি নিকটে তথাকথিত "ঘাসিপুর দরবার শরীফ" নামে একটি স্থান রয়েছে। স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে নানা শরিয়ত বিরোধী কার্যকলাপ চলে আসছে এই দরবার শরীফে। এসব কর্মকাণ্ড সমাজ ও ধর্মীয় মূল্যবোধের জন্য হুমকিস্বরূপ বলে তারা মনে করেন। সোমবার বিকেল ৩টায় ঘাশিপুর দরবার শরীফ বন্ধের দাবী জানিয়ে এলাকাবাসীর সর্বস্তরের তৌহিদী জনতা এবং আলেমওলামার যৌথ উদ্দ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
স্থানীয়দের সাথে পরামর্শে দরবার শরীফের দায়িত্ব থাকা বিন্দু ও বাহারের সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শ্রীনগর ওলামায়েকেরামের পক্ষ থেকে মুফতি ফয়সাল সাদেক, মুফতি ফজলে আহাদ সহ বেশ কয়েকজন আলেম এবং বিএনপি নেতা দিদারুল ইসলাম, দেলোয়ার হোসেন, সিনিয়র শিক্ষক গোলাম কিবরিয়াসহ বেপারী বাড়ি জুমা মসজিদে বসেন এবং দরবার শরীফের দায়িত্ব প্রাপ্ত বিন্দু ও বাহারকে বুঝিয়ে বলে একটি দাওয়াত নামাও দেন তারা। এতে বিদআতসহ বিভিন্ন কুসংস্কারমূলক কার্যক্রম, মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপ, কুরআন-সুন্নাহর বিকৃত ব্যাখ্যা ও অপব্যবহার, কবর পূজা ও কবরের সিজদার মতো নিন্দনীয় কার্যক্রম বন্ধ ও শিরক মুক্ত সমাজ প্রতিষ্ঠিত করতে তাদের কাছে সহযোগিতা চাওয়া হয় কিন্তু মাজারের পক্ষে লোকজন এ বিষয়ে কোন কর্ণপাত না করে ৭৪ বছর থেকে হওয়া ওরশ করবেন বলে ঘোষণা দিয়ে উত্তেজিত হয়ে চলে যান।
এতে মসজিদের বাহিরে থাকা অপেক্ষাকৃত অল্প বয়সী কিছু কিশোর উত্তেজিত হয়ে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটায়। খবর পেয়ে পুলিশ এসে বিষয়টি নিয়ন্ত্রণ করেন।
চাটখিল থানার ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী দৈনিক অনন্ত বাংলাকে বলেন, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.