1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চন্দ্রগঞ্জ থানায় আইন শৃঙ্খলার উন্নতি নতুন ওসি ফয়জুল আজীম নোমান যোগদানের তিন মাস

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২৩২ বার পঠিত

লক্ষ্মীপুর জেলার সন্ত্রাস কবলিত জনপদ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানায় এখন স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে। থানাটির ৯ টি ইউনিয়নে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির মোড় ঘুরিয়ে দিয়েছেন চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুল আজীম নোমান। ফয়জুল আজীম চন্দ্রগঞ্জ থানায় যোগদানের পর থেকে খুন, মাদক ব্যবসা, চুরি, ডাকাতি, ছিনতাই, অপহরণসহ চাঁদাবাজির ঘটনা কমে গেছে। বর্তমান পরিস্থিতিতে স্বস্তিবোধ করছেন চন্দ্রগঞ্জ থানার সকল শ্রেণি পেশার মানুষ। তার এ সফলতাকে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের জনসাধারণ।

চন্দ্রগঞ্জ থানার ওসি ফয়জুল আজীম নোমান যোগদানের তিন মাসের মধ্যে হত্যা, ধর্ষণ ও এজাহার ভুক্ত ১৬ জন আসামী গ্রেপ্তার করাসহ অপহরণ ও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারসহ রিভালবার ও গুলি উদ্ধার করেন। এছাড়া শত শত অভিযোগ সমাধান করেন তিনি।

অফিসার ইনচার্জ ফয়জুল আজীম নোমানের নেতৃত্বে চন্দ্রগঞ্জ থানা পুলিশের সকল সদস্য দিনরাত এই সন্ত্রাসী এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা দিয়ে আসছে।

চন্দ্রগঞ্জ থানার সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, পাল্টে যেতে শুরু করেছে চন্দ্রগঞ্জ থানা এলাকার অপরাধ প্রবণতা। গা ঢাকা দিয়েছে অনেক অপরাধী। অপরাধিদের কেউ কেউ পেশা পাল্টে স্বাভাবিক জীবনে ফিরে আসতে শুরু করেছে।

চন্দ্রগঞ্জ থানার পুলিশের কৌশলি ভূমিকার কারণেই ভেঙে পড়েছে অপরাধীদের নেটওয়ার্ক। আইন শৃঙ্খলা পরিস্থিতির এই উন্নতিতে সন্তোষ প্রকাশ করেছেন গণ্যমান্য ব্যক্তিরা। স্থানীয় সচেতন মহল বলেছেন- উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির অসাধারণ ভূমিকা রয়েছে চন্দ্রগঞ্জ থানার পুলিশের।

 চন্দ্রগঞ্জ উপজেলায় পুলিশি তৎপরতা জোরদার থাকায় অতীতের তুলনায় অপরাধ কর্মকান্ডের সংখ্যা এখন অনেক কম। শুধু তাই নয়, তিনি পরিষ্কার পরিচ্ছন্ন ও ফুল ফলাদীর বৃক্ষে শোভা বর্ধন করেছেন থানা ভবনের৷ খুবই অল্প সময়ের  মধ্যে সাধারণ মানুষের হৃদয়ে আস্থা অর্জন করে সবার পরিচিত হয়ে উঠেন।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি ফয়জুল আজীম নোমান বলেন, “পুলিশ জনগনের বন্ধু জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ন্যায় ও নিষ্ঠার সঙ্গে আজীবন কাজ করে যাব।”

উল্লেখ্য ফয়জুল আজীম নোমান ২০০৩ সালে পুলিশের আউটসাইট ক্যাডেট হিসেবে যোগদান করেন। তিনি নোয়াখালীর হাতিয়া উপজেলার সন্তান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK