1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চট্টগ্রাম নগরকে টরন্টোর মতো গড়তে চান মেয়র শাহাদাত

জাফর সাদেক, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৯৫ বার পঠিত
 চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রবাসীরা দেশের প্রাণ। তাঁরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের পাঠানো রেমিট্যান্সে রিজার্ভ বাড়ছে।
টরন্টো শহরের সৌন্দর্য দেখে আমি অভিভূত। আমিও চট্টগ্রাম নগরকে টরন্টোর মতো করে গড়ে তুলতে চাই। আশা করি সকলের সম্মিলিত সহযোগিতায় তা সম্ভব হবে।
তিনি রোববার (৬ জুলাই) কানাডার টরন্টো এনাস পার্কে চট্টগ্রাম সমিতি-কানাডা আয়োজিত বার্ষিক পিকনিকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মেয়র বলেন, আমি এ মিলনমেলায় চট্টগ্রামের সবাইকে দেখে উচ্ছ্বসিত হয়েছি।
আপনারা চট্টগ্রামের জন্য কিছু করতে চান- একথা জেনে আমার খুব ভালো লাগছে। আপনারা চাইলে চট্টগ্রামে অনেক কিছুই করতে পারেন। আপনারা এগিয়ে আসুন, আমি আপনাদের পাশে আছি।
চট্টগ্রাম সমিতি-কানাডার সভাপতি আবাসন ব্যবসায়ী মনজুর চৌধুরী বলেন, সংগঠনের মিলনমেলায় মেয়রকে পেয়ে আমরা সবাই আনন্দিত, উচ্ছ্বসিত।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK