1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

গাইবান্ধায় প্রিপেইড মিটার স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

মাসুদ রানা, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ২৪২ বার পঠিত
গাইবান্ধায় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) গ্রাহকদের প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার স্টেশন বাদিয়াখালী রোডে ডিজিটাল প্রিপেইড মিটার প্রতিরোধ কমিটির ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে গাইবান্ধার বাদিয়াখালী ইউনিয়নের নেসকোর গ্রাহকরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা নেসকোর প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা বন্ধের জোর দাবি জানান। বিতর্কিত প্রিপেইড মিটার কোনো অবস্থাতেই গাইবান্ধায় লাগাতে দেওয়া হবে না। কারণ প্রিপেইড মিটার সংযোগের কারণে বিদ্যুতের গ্রাহককে অতিরিক্ত চার্জ ফি, মিটার ভাড়া, ডিমান্ড চার্জ গ্রাহকদের ওপর চাপানো হবে। প্রিপেইড মিটার সংযোগে আগ্রহী নেসকোর নির্বাহী প্রকৌশলীদের অপসারণের দাবি করেন বক্তারা। সেই সঙ্গে দাবি মানা না হলে প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করার ঘোষণাও দিয়ে রাখেন।
প্রিপেইড মিটার প্রতিরোধ কমিটি গাইবান্ধার আহ্বায়ক গোলাম রব্বানী মুসার সভাপতিত্বে ও গাইবান্ধার বাদিয়াখালী ইউনিয়নের আহ্বায়ক আব্দুল খালেক কাজীর  পরিচালনায় বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব মোশাররফ হোসেন বাবু, গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির (তনু), গাইবান্ধা বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, মানবাধিকার কর্মী মনির হোসেন সুইট, এ্যাডভোকেট ফারুক কবির, হাসান মোরশেদ দীপন, ফিরোজ সরদার, খোরশেদ আলম খোকনসহ অন্যান্যরা।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK