প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৫:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৬, ২০২৫, ৬:১৮ অপরাহ্ণ
গাইবান্ধায় প্রিপেইড মিটার স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

গাইবান্ধায় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) গ্রাহকদের প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার স্টেশন বাদিয়াখালী রোডে ডিজিটাল প্রিপেইড মিটার প্রতিরোধ কমিটির ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে গাইবান্ধার বাদিয়াখালী ইউনিয়নের নেসকোর গ্রাহকরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা নেসকোর প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা বন্ধের জোর দাবি জানান। বিতর্কিত প্রিপেইড মিটার কোনো অবস্থাতেই গাইবান্ধায় লাগাতে দেওয়া হবে না। কারণ প্রিপেইড মিটার সংযোগের কারণে বিদ্যুতের গ্রাহককে অতিরিক্ত চার্জ ফি, মিটার ভাড়া, ডিমান্ড চার্জ গ্রাহকদের ওপর চাপানো হবে। প্রিপেইড মিটার সংযোগে আগ্রহী নেসকোর নির্বাহী প্রকৌশলীদের অপসারণের দাবি করেন বক্তারা। সেই সঙ্গে দাবি মানা না হলে প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করার ঘোষণাও দিয়ে রাখেন।
প্রিপেইড মিটার প্রতিরোধ কমিটি গাইবান্ধার আহ্বায়ক গোলাম রব্বানী মুসার সভাপতিত্বে ও গাইবান্ধার বাদিয়াখালী ইউনিয়নের আহ্বায়ক আব্দুল খালেক কাজীর পরিচালনায় বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব মোশাররফ হোসেন বাবু, গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির (তনু), গাইবান্ধা বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, মানবাধিকার কর্মী মনির হোসেন সুইট, এ্যাডভোকেট ফারুক কবির, হাসান মোরশেদ দীপন, ফিরোজ সরদার, খোরশেদ আলম খোকনসহ অন্যান্যরা।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.