1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

কুষ্টিয়ায় আবারো সাংবাদিকের উপর হামলা

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১১৭ বার পঠিত

কুষ্টিয়ায় আবারো সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে, এভাবেই কুষ্টিয়ায় প্রতিনিয়ত সাংবাদিকদের উপর হামলা হচ্ছেই। এবার হামলার শিকার হয়েছেন ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সময়ের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার নাজমুল হক। ১১ মার্চ দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সংবাদ সংগ্রহকালে হামলার শিকার হন তিনি। এদিকে সাংবাদিকের উপর হামলার ঘটনায় একাধিক সাংবাদিক নেতৃবৃন্দ ও সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। সেই সাথে হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিও জানিয়েছেন তারা।
ঘটনা সুত্রে জানা যায়, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কর্মরত নার্স ও স্টাফদের সাথে বাইরের বেশ কয়েকজন উচ্ছৃঙ্খল যুবক মারমুখী আচরণ করছে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হাসপাতালের জরুরী বিভাগের সামনে হট্টগোল দেখতে পান সাংবাদিক নাজমুল হক। এসময় উপস্থিত জনসাধারণের মাধ্যমে মারমুখী ভুমিকায় থাকা যুবকদের চিহ্নিত করার পর তাদের থেকে ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করেন তিনি। সেসময় অভিযুক্ত যুবকরা সহ আরো বেশ কয়েকজন যুবক তার উপর চড়াও হন এবং একপর্যায়ে নাজমুলকে তারা বেধড়ক মারপিট করতে থাকেন। হাসপাতালে সেবা নিতে আসা একাধিক রোগী ও রোগীর স্বজনরা এগিয়ে গিয়ে হামলাকারীদের হাত থেকে নাজমুলকে ছিনিয়ে নেন। পরবর্তীতে বিষয়টি জানতে পেরে সাংবাদিকদের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাংবাদিক নাজমুলকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।
ভুক্তভোগী সাংবাদিক নাজমুল হক জানিয়েছেন, বিষয়টি একেবারেই অনাকাঙ্খিত। সংবাদ সংগ্রহ করতে হাসপাতালে যাওয়ার পর ঘটনাটি সম্পর্কে জানার চেষ্টা করলে উল্টো আমার উপর হামলা করা হয়। বিষয়টি নিয়ে সাংবাদিক ও সাংবাদিক নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও হামলাকারীদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK