1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কালীগঞ্জে ভূমি সেবা সহজীকরণ উপলক্ষে তিন দিনব্যাপী মেলা

মোঃ আলমগীর মোল্লা, গাজিপুর :
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৭৫ বার পঠিত

গাজীপুরের কালীগঞ্জে ভূমি সেবা সপ্তাহ ২০২৫ উপলক্ষে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৫ মে) সকাল ১০ টায় উপজেলা ভূমি অফিস কর্তৃক আয়োজিত ভূমি অফিস প্রাঙ্গণে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসনিম ঊর্মির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ভূমি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিমা আফ্রাদ।
মেলার আকর্ষণ হচ্ছে জনগণের কাছে ভূমি সহজীকরণ পৌঁছে দেয়া, এ সময় একটি র‍্যালি উপজেলা ভূমি অফিস থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভূমি অফিসে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা জাতীয় মহিলা সংস্থা দায়িত্ব কর্মকর্তা জেসমিন আক্তার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ওবায়দুর রহমান, কালীগঞ্জ উপজেলার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সেবা গ্রহীতা ও নানা শ্রেণি-পেশার মানুষ। প্রধান অতিথি (ইউএনও) তানিমা আফ্রাদ বলেন ভূমি সেবা সহজীকরণ ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ভূমি সেবা সপ্তাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ সেবা সপ্তাহে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, জমির খতিয়ান ও নামজারি সংক্রান্ত বিভিন্ন সেবা দেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK