1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কালীগঞ্জে নববর্ষেকে স্বাগত জানিয়ে কালীগঞ্জে বিএনপির র্্যলী শোভাযাত্রা

মোঃ আলমগীর মোল্লা
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৭৯ বার পঠিত

মোঃ আলমগীর মোল্লা

বাংলা নববর্ষ- ১৪৩২ স্বাগত জানিয়ে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় হতে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে বর্ষবরণে উপজেলার কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ ছিল উৎসবমুখর পরিবেশ।
নববর্ষের প্রাণবন্ত আবহে দলীয় নেতাকর্মীরা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. খাইরুল আহসান মিন্টু, কালীগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি মো. হুমায়ুন কবীর মাস্টার ও সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বাবলু এর নেতৃত্বে শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হন।

কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মো. হুমায়ুন কবীর মাস্টার এর সভাপতিত্বে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. খাইরুল আহসান মিন্টু বলেন, বাংলা নববর্ষ শুধুই একটি ক্যালেন্ডারের পরিবর্তন নয়, এটি বাঙালির জাতির প্রাণের উৎসব। এই দিনে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন গড়ে ওঠে। বিএনপি সবসময়ই এই সাংস্কৃতিক ঐতিহ্যকেভাবে লালন করে আসছে। ভবিষ্যতেও করে যাবে।

কালীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বাবলু বলেন, ইতিহাস স্বাক্ষী দেয় বাংলা নববর্ষ বাঙ্গালীর কালচার। আমরা স্বাধীনভাবে উচ্ছসিত হয়ে বৈশাখের র‌্যালী করেছি এবং আনন্দ উল্লাস করছি। উপজেলার সর্বস্থরের মানুষ এই শোভাযাত্রায় অংশ গ্রহণ করেছে।

এ সময় কালীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান সবুজ, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাবলু, প্রচার সম্পাদক ফজলুল রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম প্রধান, তুমলিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি মো. সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন আকন্দসহ উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK