1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

এসি’র কমপ্রেসার বিস্ফেরণে লক্ষ্মীপুরের দুই শ্রমিকের প্রাণ গেলো

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

ঢাকা নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বহুতল ভবনের এসি মেরামত করার সময় বিস্ফোরণে দগ্ধ হয়ে দুই শ্রমিকের মৃত্যু। গতকাল রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাঁচপুরে ‘সোনারগাঁ মেগা কমপ্লেক্স’ ভবনের নিচে এমন ঘটনা ঘটে। নিহতরা হলেন- চাঁদপুর জেলার সদর উপজেলার বাসিন্দা তুহিন (২৫) নামে একজন ও লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বাসিন্দা রাফি (২২) নামে আরেক জন। কাঁচপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন।

 

জাহাঙ্গীর আলম বলেন, ‘দুপুরে ৬তলা বিশিষ্ট সোনারগাঁ মেগা কমপ্লেক্সের ভবনের নিচতলায় একপাশে এসি মেরামতের কাজ করছিলেন শ্রমিক তুহিন ও রাফি। দুপুর ১টা ২০ মিনিটে এসি মেরামত করার সময় কমপ্রেসার বিস্ফোরিত হয়ে তারা দগ্ধ হন। উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’ সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, ‘এসি বিস্ফোরণে দুজন শ্রমিক নিহত হয়েছেন। তাদের লাশ হাসপাতালে রাখা।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK