
ঢাকা নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বহুতল ভবনের এসি মেরামত করার সময় বিস্ফোরণে দগ্ধ হয়ে দুই শ্রমিকের মৃত্যু। গতকাল রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাঁচপুরে 'সোনারগাঁ মেগা কমপ্লেক্স' ভবনের নিচে এমন ঘটনা ঘটে। নিহতরা হলেন- চাঁদপুর জেলার সদর উপজেলার বাসিন্দা তুহিন (২৫) নামে একজন ও লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বাসিন্দা রাফি (২২) নামে আরেক জন। কাঁচপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন।
জাহাঙ্গীর আলম বলেন, 'দুপুরে ৬তলা বিশিষ্ট সোনারগাঁ মেগা কমপ্লেক্সের ভবনের নিচতলায় একপাশে এসি মেরামতের কাজ করছিলেন শ্রমিক তুহিন ও রাফি। দুপুর ১টা ২০ মিনিটে এসি মেরামত করার সময় কমপ্রেসার বিস্ফোরিত হয়ে তারা দগ্ধ হন। উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।' সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, 'এসি বিস্ফোরণে দুজন শ্রমিক নিহত হয়েছেন। তাদের লাশ হাসপাতালে রাখা।'
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.