1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

ইসরায়েলে নারী নিহত, আহত ৬০ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ২৪৯ বার পঠিত

ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে আহত এক নারীর প্রাণ গেছে। হামলায় সব মিলিয়ে আহত ৬০ ছাড়িয়েছে।

তেহরানের সাম্প্রতিক হামলায় আহতদের মধ্যে ওই নারী ছিলেন সংকটাপন্ন অবস্থায়। তার মৃত্যু নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খবর টাইমস অব ইসরায়েলের।

সর্বশেষ হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। তারা নাগরিকদের সতর্ক থাকতে বলেছে।

একটি বিবৃতিতে জানানো হয়েছে, পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ, তাই সবাইকে আশ্রয়কেন্দ্রের আশপাশেই অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ হামলায় আহত সাতজনকে তেল আবিবের ইচিলোভ মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

তাদের মধ্যে অধিকাংশের আঘাত হালকা ধরনের হলেও একজনের অবস্থা মাঝারি মাত্রার বলে জানানো হয়েছে।

এদিকে, তেল আবিব এলাকায় একটি মোবাইল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (চলন্ত আইসিইউ) ক্ষেপণাস্ত্রের টুকরোর আঘাতে ইসরায়েলের জরুরি সেবাদানকারী সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডামের (এমডিএ) দুই কর্মী সামান্য আহত হয়েছেন।

তাদের শরীরে কাঁচের টুকরোর আঘাত লাগে। তবে তাদের হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়নি, প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে এমডিএ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK