1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ইসরায়েলের গোয়েন্দা ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা

আন্তর্জাতিক ডেস্ক ; অনন্ত বাংলা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১২৮ বার পঠিত

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের তেল আবিব শহরের উপকণ্ঠে সামরিক গোয়েন্দা ইউনিটের একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা।  তবে হামলার ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

হামলার পর বেন গুরিয়ান বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়েছে।  হামলার পরপরই তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন বাজতে শোনা যায়, অঞ্চলটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

হিজবুল্লাহর দাবি উত্তর–পশ্চিমাঞ্চলের হাইফা শহরের ‘স্টেলা ম্যারিস নৌঘাঁটিতে’ এবং  তেল আবিবের দক্ষিণাঞ্চলের উপকণ্ঠে গ্লিলত সামরিক গোয়েন্দা ইউনিট ৮২০০–এর ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। খবর ডয়চে ভেলে

এর আগে তেল আবিব ও হাইফায় প্রথমবারের মতো মধ্যম পাল্লার রকেট নিক্ষেপের কথা জানায় হিজবুল্লাহ। বিস্তারিত কোনো তথ্য না দিলেও তেল আবিবের কাছে কেসারিয়া এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে হিজবুল্লাহ। কেসারিয়া ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন রয়েছে।

এর আগে কেসারিয়ায় নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালায়  হিজবুল্লাহ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK