1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ইসরায়েলি হামলায় বৈরুতের হাসপাতালে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক ; অনন্ত বাংলা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৯৬ বার পঠিত

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত রাতে দক্ষিণ বৈরুতের একটি হাসপাতালের কাছে ইসরায়েলি হামলায় ১৩ জন নিহত হয়েছে, যার মধ্যে একটি শিশুও রয়েছে।

ওই হামলায় আহত হয়েছেন আরও ৫৭ জন। রফিক হারিরি হাসপাতালের কাছে ওই হামলায় প্রাথমিকভাবে ৩২ জন আহতের কথা জানানো হয়ছিল।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শহরের কেন্দ্র থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত হাসপাতালটি লেবাননের বৃহত্তম জনস্বাস্থ্য কেন্দ্র। খবর আল জাজিরা

এদিকে লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ লেবাননের টায়ার শহরের কাছে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর আগে এই এলাকা থেকে লোকজনদের সরে যেতে বলেছিল ইসরায়েলি বাহিনী।

অপরদিকে এক বিবৃতিতে দখলদার ইসরায়েলি সামরিক জানিয়েছে, তারা হিজবুল্লাহর একটি নৌ ঘাঁটি ধ্বংস করেছে। তাছাড়া একাধিক হামলায় হিজবুল্লাহর অস্ত্রের ডিপো, কমান্ড সেন্টারসহ বেশ কিছু ভূগর্ভস্থ লক্ষ্যবস্তুতে আঘাত করেছে তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK