1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আগামীর বাংলাদেশে মার্কা দেখে না, কাজ দেখে ভোট দেবেন: সারজিস আলম

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১১৩ বার পঠিত
মোঃ রাকিব হাসান (পঞ্চগড় জেলা প্রতিনিধি):
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘শিগগিরই আপনাদের দ্বারে দ্বারে পৌঁছে যাব। আগামীর বাংলাদেশে দলের নাম দেখে কিংবা মার্কা দেখ কেউ আর ভোট দেবেন না। কে কেমন কাজ করছে, সেই কাজ দেখে ভোট দেবেন।
সোমবার (২৪ মার্চ) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে পথসভায় বক্তব্য দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
সোমবার (২৪ মার্চ) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে পথসভায় বক্তব্য দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি বলেন, ‘বিগত দিনে সাধারণ মানুষকে নেতারা বিভিন্নভাবে ব্যবহার করেছেন। তারা শুধু ভোটের আগের দিন ভোট চাইতে যান। আর ভোটটা পার হলে একটা পিয়ন পদ আর একটা ভিজিডি কার্ড, একটা বয়স্ক ভাতার কার্ড, যে কাজেই তার কাছে যান না কেন; তা হওয়ার আগেই তারা টাকার জন্য হাত পেতে বসে থাকেন।’
সারজিস বলেন, ‘নতুন বাংলাদেশে এগুলো আর হতে দেয়া যাবে না। যে যেই জায়গা থেকে জনপ্রতিনিধি হিসেবে কাজ না করে সাধারণ মানুষের কাছে লুটপাট করবে। তাদের আর এই বাংলাদেশে জনপ্রতিনিধি হিসেবে মেনে নেয়া যাবে না।’
পথ-সভার মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির পাশে সবাইকে থাকার আহ্বান জানিয়ে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, একটা জিনিস মনে রাখবেন, পাঁচ বছরে একদিন যদি আপনি তার কাছ থেকে কিছু নেন, তাহলে বাকি ৫ বছরে সে আপনার রক্ত চুষে খাবে।
একইভাবে দল বা মার্কার ওপর অন্ধ বিশ্বাস স্থাপন না করে সবাইকে কাজগুলোর ওপর নজর দিয়ে দল ও প্রতিনিধি নির্বাচনের আহ্বান জানান তরুণ এই নেতা।
এর আগে ঢাকা থেকে বিমানে সৈয়দপুর এয়ারপোর্টে নেমে সড়ক পথে পঞ্চগড়ে পৌঁছে জেলার ৫ উপজেলার উদ্দেশ্যে পথসভা শুরু করেন সারজিস আলম।
এনসিপির দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা পঞ্চগড়ে আগমন করায় তাকে সংবর্ধনা দেন ছাত্রজনতা, সাধারণ মানুষসহ জাতীয় নাগরিক পাটির নেতাকর্মীরা।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK