1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আগামীতে কারা সরকার গঠন করবে এনসিপি সেখানে নীল নায়কের ভূমিক্ষায় থাকবে – সারজিস আলম

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৮২ বার পঠিত
সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
নেত্রকোনায় এনসিপি জেলা শাখা কতৃক আয়োজিত সমন্বয় সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে এনসিপি। এবং আগামীতে কারা সরকার গঠন করবে এনসিপি সেখানে নীল নায়কের ভূমিকায় থাকবে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে নেত্রকোণায় জেলা এনসিপির সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘শাপলা প্রতীক পেতে এনসিপির আইনগত কোনো বাধা নেই। নির্বাচন কমিশন অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তাদের জায়গা থেকে স্বেচ্ছাচারিতার আচরণ করবে না।  আমরা প্রত্যাশা করছি অবশ্যই আমরা শাপলা প্রতীক পাবো। এবং শাপলা প্রতীক নিয়েই আগামীর যে জাতীয় সংসদ নির্বাচন রয়েছে সে নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো।
সারজিস আলম আরো বলেন, ‘নির্বাচন কমিশনের মতো একটি প্রতিষ্ঠান যাদের ওপর আগামীতে আমরা আস্থা রাখতে চাই। এ নির্বাচন কমিশন যদি কোনো না কোনো চাপে আমাদের একটি বৈধ অধিকার শাপলা প্রতীক দিতে পিছুটান অনুভব করে। তাহলে তাদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের আস্থা পাওয়া অনেক কঠিন হয়ে যাবে। তিনি আরও বলেন, শাপলা প্রতীক ‘পাওয়া না পাওয়ার কোনো অপশন নেই। শাপলা প্রতীক আমরা আদায় করে নিবো আমাদের জায়গা থেকে। রাজনৈতিকভাবে হোক বা অন্য যেকোনো ভাবে হোক।
এসময়, আরো উপস্থিত ছিলেন,এনসিপির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক আশিকীন আলম, কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ ও ফাহিম রহমান পাঠান সহ নেত্রকোনা জেলার সকল উপজেলার এনসিপির নেতাকর্মীবৃন্দ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK