1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

অবশেষে ফরিদপুর ও কুমিল্লা বিভাগ হতে যাচ্ছে 

আবদুর রহমান, ঢাকা:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬৯ বার পঠিত

পদ্মা ও মেঘনা নামে বিভাগ হচ্ছে না। কুমিল্লা ও ফরিদপুরকে আলাদা বিভাগ করার জন্য জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। আগামী প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর সভায় কুমিল্লা ও ফরিদপুরকে আলাদা বিভাগ করার প্রস্তাব অনুমোদন দিতে যাচ্ছে অন্তর্বকার্লীন সরকার। একারণে নতুন মন্ত্রণালয়, সিটি করপোরেশন, পৌরসভা, বিভাগ, জেলা বা উপজেলা গঠন এবং জনবল সংক্রান্ত অনুমোদনে সুপারিশ দিতে প্রাক-নিকার সচিব কমিটি গঠন করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক শাখার অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবিরের সই করা এক প্রজ্ঞাপন জারি করা হয়। কুমিল্লা ও ফরিদপুরকে আলাদা বিভাগ গঠনের প্রস্তাবসহ ২২টি প্রস্তাব উঠছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে। ওইদিন অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর সভায় তারিখ নির্ধারণ করতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রস্তাব দিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে এবার পদ্মা ও মেঘনা নামে বিভাগ গঠন হচ্ছে না। কুমিল্লা ও ফরিদপুরকে আলাদা বিভাগ গঠন করা হবে। তারিখ নির্ধারণ হলে অন্তর্বকার্লীন সরকারের প্রথম নিকারে সভা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নতুন মন্ত্রণালয়, সিটি করপোরেশন, পৌরসভা, বিভাগ, জেলা বা উপজেলা গঠন এবং জনবল সংক্রান্ত অনুমোদনে সুপারিশ দিতে প্রাক-নিকার সচিব কমিটি গঠন করা হয়েছে। প্রাক-নিকার সচিব কমিটিতে মন্ত্রিপরিষদ সচিবকে সভাপতি করে কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, জননিরাপত্তা বিভাগের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, অর্থ বিভাগের সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) ও বিষয় সংশ্লিষ্ট সচিব। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (সমন্বয়) সদস্য-সচিব হিসেবে থাকবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK