
পদ্মা ও মেঘনা নামে বিভাগ হচ্ছে না। কুমিল্লা ও ফরিদপুরকে আলাদা বিভাগ করার জন্য জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। আগামী প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর সভায় কুমিল্লা ও ফরিদপুরকে আলাদা বিভাগ করার প্রস্তাব অনুমোদন দিতে যাচ্ছে অন্তর্বকার্লীন সরকার। একারণে নতুন মন্ত্রণালয়, সিটি করপোরেশন, পৌরসভা, বিভাগ, জেলা বা উপজেলা গঠন এবং জনবল সংক্রান্ত অনুমোদনে সুপারিশ দিতে প্রাক-নিকার সচিব কমিটি গঠন করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক শাখার অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবিরের সই করা এক প্রজ্ঞাপন জারি করা হয়। কুমিল্লা ও ফরিদপুরকে আলাদা বিভাগ গঠনের প্রস্তাবসহ ২২টি প্রস্তাব উঠছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে। ওইদিন অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর সভায় তারিখ নির্ধারণ করতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রস্তাব দিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে এবার পদ্মা ও মেঘনা নামে বিভাগ গঠন হচ্ছে না। কুমিল্লা ও ফরিদপুরকে আলাদা বিভাগ গঠন করা হবে। তারিখ নির্ধারণ হলে অন্তর্বকার্লীন সরকারের প্রথম নিকারে সভা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নতুন মন্ত্রণালয়, সিটি করপোরেশন, পৌরসভা, বিভাগ, জেলা বা উপজেলা গঠন এবং জনবল সংক্রান্ত অনুমোদনে সুপারিশ দিতে প্রাক-নিকার সচিব কমিটি গঠন করা হয়েছে। প্রাক-নিকার সচিব কমিটিতে মন্ত্রিপরিষদ সচিবকে সভাপতি করে কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, জননিরাপত্তা বিভাগের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, অর্থ বিভাগের সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) ও বিষয় সংশ্লিষ্ট সচিব। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (সমন্বয়) সদস্য-সচিব হিসেবে থাকবেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.