1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃক মৃত্যুদাবীর চেক হস্তান্তর

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১৭৭ বার পঠিত
“করব বীমা গড়বো দেশ,স্মাট হবে বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মৃত্যুদাবীর চেক হস্তান্তর, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের জোন ও সার্ভিস সেন্টারের আওতাধীন দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের বরোনা বাজারে এই মৃত্যুদাবী চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় অত্র এলাকার মুরুব্বি ফজলুর রহমানের সভাপতিত্বে ও বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের নেত্রকোনা জোন ও সার্ভিস সেন্টারের ব্রাঞ্চ ম্যানেজার মাসুদুজ্জামানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের নেত্রকোনা জোন ও সার্ভিস সেন্টারের এজেন্সি ডিরেক্টর হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের নেত্রকোনা জোন ও সার্ভিস সেন্টারের আওতাধীন আটাপাড়া উপজেলার ইনচার্জ এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জোবায়ের আহমেদ মাহফুজ, ব্রাঞ্চ ম্যানেজার সোহেল খান দূর্জয়,তাওহিদা ইসলাম স্মৃতি,ইউনিট ম্যানেজার শিউলি আক্তার,লাল মিয়া, মাঠকর্মী আসমা আক্তার, অঞ্জনা আক্তার, শাহিনুর রশীদ ও ইউপি সদস্য হারুনুর রশিদ সহ এলাকার সকল গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় মৃত ব্যক্তি নাদিরা আক্তার পপির মৃত্যুদাবীর ৬০ হাজার টাকার চেক তার নমিনী মিজানুর রহমান মিজানের নিকট হস্তান্তর করা হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK