1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শেরপুরে প্রেমিকা আন্নির ফাঁসির দাবিতে বিক্ষোভ

রেজাউল করিম রাজু,শেরপুর জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১২৭ বার পঠিত

শেরপুর জেলার সদর উপজেলার কসবা বারাকপাড়া নিমতলা এলাকার বাসিন্দা জনৈক নজরুল ইসলামের ছেলে শেরপুর সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী মোঃ সুমন মিয়াকে গত ৪ নভেম্বর শেরপুর পৌর শহরের সজবরখিলা মহল্লায় পূর্ব পরিকল্পিতভাবে হত্যা ও মাটি চাপা দিয়ে গুম করা হয়। এ ঘটনায় ত্রিভূজ প্রেমের প্রেমিকা আন্নি ও অপর প্রেমিক রবিন ও তার বাবা মোঃ ফোরকান মিয়াকে পুলিশ গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এরই ধারাবাহিকতায় শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের আয়োজনে গত ১৩ নভেম্বর (বুধবার) সকাল ১১টায় শেরপুর সরকারি কলেজের সম্মুখে সুমন হত্যার সাথে জড়িতদের বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল বের করে। এ সময় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা কলেজ গেইট থেকে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসক কার্যালয় চত্বর এবং আদালত প্রাঙ্গণে সুমন হত্যার সুষ্ঠু বিচার ও ফাঁসি দাবি করে স্লোগান দেন। বিক্ষোভ মিছিলে হত্যাকান্ডের শিকার শিক্ষার্থী সমুনের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
পুলিশ ও নিহত শিক্ষার্থী সুমনের পরিবার সূত্রে জানা গেছে, কৃষক নজরুল ইসলামের ছেলে শেরপুর সরকারি কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী বাগরাকসা কাজিবাড়ী পুকুরপাড় এলাকার জনৈক আজিম উদ্দিনের মেয়ে একই কলেজের শিক্ষার্থী আন্নির সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং তারা বিবাহ বন্ধনের অঙ্গীকার করে। এদিকে আন্নির সাথে একই কলেজের অপর শিক্ষার্থী সজবরখিলা মহল্লার বাসিন্দা ফোরকান পুলিশের ছেলে রবিনের সাথেও আন্নির প্রেমের সর্ম্পক হয়। এই ত্রিভূজ প্রেমের ঘটনায় গত ৪ নভেম্বর মোবাইল ফোনে আন্নি তার প্রথম প্রেমিক সুমনকে রবিনদের বাসায় ডেকে নিয়ে যায়। এ সময় তার দ্বিতীয় প্রেমিক রবিন ও প্রেমিকা আন্নি সুমনকে হত্যা করে রবিনদের বাড়ির উঠানে মাটিচাপা দিয়ে গুম করে রাখে। এদিকে সুমন বাড়িতে না ফেরায় তার পরিবার সদর থানায় একটি জিডি দায়ের করেন। অপরদিকে নিখোঁজের ৭ দিন পর পুলিশ ১২ নভেম্বর দ্বিতীয় প্রেমিক রবিনদের বাড়ির উঠান থেকে মাটি খুড়ে সুমনের গালিত লাশ উদ্ধার করে। ত্রিভূজ প্রেমের সুমন হত্যার ঘটনায় টকঅবদা টাউনে পরিনত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK