1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনায় দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে আহত ১ 

সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৪২ বার পঠিত
নেত্রকোনার মোহনগঞ্জে কংস নদে যাত্রীবাহী দুইটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে মশিউর রহমান ওরফে মহসিন মিয়া (৫৯) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার বরুংকার মোড় নামক স্থানে কংস নদে এ ঘটনা ঘটে। আহত মহসিন মিয়া উপজেলার বড়কাশিয়া গ্রামের মৃত মাহতাবউদ্দিনের ছেলে ও তিনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ২টার দিকে মহসিন মিয়া পাশের ধর্মপাশা উপজেলায় একটি সালিশ বৈঠক শেষে যাত্রীবাহী একটি স্পিডবোটে করে বাড়ি ফিরছিলেন। পথে কংস নদের বরুংকার মোড় নামক স্থানে আসা মাত্রই বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অপর একটি স্পিডবোটের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অন্যান্য যাত্রীরা স্পিডবোট থেকে ছিটকে পানিতে পড়ে গেলেও মহসিন মিয়া নাকে ও বুকে আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা মহসিন মিয়াকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. পার্থ সরকার বলেন, মহসিন মিয়া নাক ও মুখে গুরুতর আঘাত পেয়েছেন। ফলে নাক দিয়ে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে তিনি আমাদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। দ্রুত অবস্থার উন্নতি হবে বলে আশা করছি। এদিকে খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা তাকে দেখতে ভিড় করছেন হাসপাতালে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK