1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সুনামগঞ্জে চাঞ্চল্যকর রায়হান হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেফতার ২

সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৫৩ বার পঠিত

সুনামগঞ্জ জেলার জগনাথপুরে চাঞ্চল্যকর রায়হান হত্যা মামলার প্রধান আসামীসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব।
গত বুধবার রাতে উপজেলার ইছগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা আসামীরা হলেন উপজেলার সুহেল মিয়ার পুত্র শাওন মিয়া (১৯) ও কয়ছর আলীর পুত্র শহিদ মিয়া (২১)।

র‌্যাব জানায়, গত ২৭ অক্টাবর পূর্ব বিরোধের জেরে রায়হানকে খুপিয়ে রক্তাক্ত জখম করে আসামীরা। পরবর্তীতে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে বাড়ি ফেরার পথে অবস্থার অবনতি হলে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে জগনাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে আসামীদের আটকের পর আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য তাদের জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের মিডিয়া অফিসার মোঃ মশিহুর রহমান সোহেল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK