1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

গোমস্তাপুরে দেড় শতাধিক পেয়ারা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৫০ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রাতের অন্ধকারে আলম নামে এক পেয়ারা চাষির দেড় শতাধিক পেয়ারা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার রহনপুর পৌরসভার বহিপাড়া গ্রামের পশ্চিম চন্দনা এলাকার কৌরি পাড়া মাঠের জমিতে থাকা ওই পেয়ারা বাগানের গাছগুলো কেটে ফেলা হয়েছে।
বুধবার(১৩নভেম্বর)সকালে বাগানে গিয়ে বাগান মালিক আলম কাটা গাছগুলো দেখে ভেঙ্গে পড়েন। এলাকার মানুষও এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন।
স্থাণীয়রা জানায়, পেয়ারা চাষি আলম প্রায় দুইবিঘা (৬০শতক) জমিতে উন্নত জাতের পেয়ারা চাষ করে আসছিলেন ৫ বছর ধরে। গতকাল রাতে দূবর্ৃত্তরা তাঁর বাগানের বড় বড় দেড় শতাধিকফুল, গুটি ও পেয়ারা ধরে থাকাগাছগুলো কেটে ফেলেছে। স্থানীয়রা আরও জানান, এ জাতের প্রতিটি গাছে গড়ে ৩৫ থেকে ৪০ কেজি পেয়ারা ধরে। সে হিসেবে শুধু চলতি মৌসুমেই বাগান মালিকের প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং গাছ গুলো সম্পূর্ন নিচ থেকে কেটে ফেলা হয়েছে। যা থেকে আর গাছ পাওয়ার কোন সম্ভাবনা নাই।
রহনপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেন, জানান, পেয়ারা চাষি আলমের সাথে আমার জানামতে কারো কোন শত্রুতা বা পারিবারিক কোন দ্বন্দ্ব নাই। সকালে জানার পর বাগানে এসে দেখলাম এত গাছ কেটে ফেলেছে যে, দেখেই কান্না চলে আসছে। এ ঘটনায় আশপাশের উপস্থিত সবাই খুব কষ্ট পেয়েছে। আমরা চাই যারা এই কাজটি করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।
পেয়ারা চাষি আলম জানান, ৫ বছর আগে গ্রামের রাস্তার পাশে তাঁর নিজস্ব ৬০ শতকজমিতে এই পেয়ারা বাগান করেন তিনি। বাগানটিতে উন্নত জাতের কেজি ও থাই পেয়ারা চাষ করে আসছিলেন।
তিনি বলেন, চলতি মৌসুমে গাছগুলোতে ভরপুর পেয়ারা ছিল। কিন্তু মঙ্গলবার দিবাগত গভীর রাতেপূর্ব শত্রুতার জেরধরে দূবর্ৃত্তরা পেয়ারাসহ তাঁর ১৫০টি বড়গাছ কেটে ফেলেছে। এতে তারপ্রায়৫-৬ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।
গোমস্তাপুর থানার ওসি খাইরুল বাশার জানান, এ ব্যাপারে থানায়একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK