1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

নান্দাইলে অবৈধ ইট ভাটা উচ্ছেদ অভিযান 

ফরিদ মিয়া নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ২০৮ বার পঠিত
দীর্ঘদিন বিরতির পর পরিবেশ অধিদপ্তরের নির্দেশে ময়মনসিংহের নান্দাইলে আবারো শুরু হয়েছে অবৈধ ইটভাটা উচ্ছেদে অভিযান। মঙ্গলবার  (১২ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ উচ্ছেদ অভিযানে নান্দাইল উপজেলা পূর্ব এলাকা মুসুল্লি, রাজগাতী, মোয়াজ্জেমপুরেট অবৈধ ৫টা ইটভাটা চুল্লী গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
ইটভাটা গুলো হলো- মেহেরুনন্নেছার মালিকানা এম. আর. বি. ব্রিকস, আলী উসমানের মালিকানা সেভেন স্টার ব্রিকস (১) ও সেভেন স্টার ব্রিকস (২), মাওলানা মোহাম্মদ মুস্তফা কামালের মালিকানা এম. আর. বি. ব্রিকস, গেনু ভূইয়ার এম. এ. ডি. ব্রিকস সহ মোট ৫টি ভাটায় এই অভিযান পরিচালনা করা হয়।
অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান পরিচালনাকারী সদস্যরা জানান, ইটভাটার চুল্লী অপসরণসহ আলী উসমানের মালিকানা সেভেন স্টার ব্রিকস (২) কে পাঁচলক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
সহকারী কমিশনার ভূমি মাফুজুর রহমান ও পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মাহাবুবুল ইসলাম নেতৃত্বে পুলিশ, পরিবেশ অধিদপ্তর ও উপজেলা ভূমি অফিসের কর্মরত লোকজন এই মোবাইল কোট পরিচালনার সময় অংশ নেয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুর রহমান বলেন, মঙ্গলবার  সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট পাঁচটি ইটভাটা উচ্ছেদ সহ একটি ইউভাটাকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। সন্ধা পর্যন্ত এই অবৈধ ইট ভাটার উচ্ছেদ অভিযান চলমান থাকবে।
নান্দাইল উপজেলা সর্বমোট কতগুলো ইটভাটায় এই অভিযান পরিচালনা করা হবে জানতে চাইলে, ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মাহাবুবুল ইসলাম বলেন, পরিবেশ অধিদপ্তরে নির্দেশনা অনুযায়ী অবৈধ সব ইটভাটাতেই অভিযান চালানো হবে। আজ প্রথম দিনে ৫টি ইটভাটা গুড়িয়ে দেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK