1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সন্তানকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাক চাপায় মায়ের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৪১ বার পঠিত
দিনাজপুরে অটো থেকে পরে গিয়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে রোজিনা খাতুন(৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় মায়ের কোলে এক বছরের শিশু সন্তান ছিলো, কোলে থাকা শিশু সন্তানটি সুস্থ রয়েছে বলে জানায় অস্থানীরা।
মঙ্গলবার(১২ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার সময় বিরল থেকে রোজিনা খাতুন তার এক বছরের শিশু সন্তানকে নিয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে শহরের নিমনগর বালুবাড়ী শহীদ মিনার মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে ।
 নিহত রোজিনা খাতুন দিনাজপুর বিরল উপজেলার পৌরসভাধীন শংকরপুর ২নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ফারুক হোসেনের স্ত্রী ।
স্থানীয় সুত্রে জানা যায়  নিহত রোজিনা খাতুন বিরল থেকে একটি অটোযোগে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে যাওয়ার পথে নিমনগর বালুবাড়ী  শহীদ মিনারের কাছে এসে অটোটি বাঁক ঘুরানোর সময় হঠাৎ পরে গেলে অটোর পিছনে থাকা একটি ট্রাক এসে মাথার উপর দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কিন্তু তার কোলে থাকা এক বছরের শিশু সন্তানটি বেঁচে যায়। এ ঘটনায় চালক ও ঘাতক ট্রাককে আটক করে বিক্ষুব্ধ জনতা।
এ ঘটনার পরপরেই ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এসে লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান ।
তাপস চন্দ্র রায়,চিরিরবন্দর,
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK