1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকায় সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়া অভিযুক্ত যুবক নেত্রকোনায় গ্রেফতার

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১১৯ বার পঠিত
 ঢাকাতে সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় অভিযুক্ত এক যুবককে নেত্রকোনার কেন্দুয়া থেকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। গ্রেফতার যুবকের নাম মো. রায়হান মিয়া (২২)। তিনি কিশোরগঞ্জ জেলার তারাইল থানার দক্ষিণ খালপাড়া গ্রামের জালাল মিয়ার ছেলে।
শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে কেন্দুয়া উপজেলার পশ্চিম সাউথপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। মদন সেনা ক্যাম্পের ক্যাপ্টেন ইমামুন নূর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সম্প্রতি রাজধানীর কাফরুল থানায় সেনাবাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ করে কিছু দুর্বৃত্ত। এ ঘটনায় কাফরুল থানায় মামলা করা হয়। ওই মামলার পলাতক আসামি রায়হান মিয়াকে শনিবার দিবাগত রাত ১২টার দিকে জেলার কেন্দুয়া থেকে গ্রেফতার করা হয়।
ক্যাপ্টেন ইমামুন নূর জানান,পরিকল্পিতভাবে সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়া, জনমনে আতঙ্ক সৃষ্টি করা ও সরকারি সম্পদ বিনষ্টকারী এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে  সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতার ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK