1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনার মোহনগঞ্জে জাল টাকা ও দেশীয় অস্ত্রসহ শাশুড়ি-পুত্রবধূ গ্রেফতার

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৯২ বার পঠিত
নেত্রকোনার মোহনগঞ্জে জাল টাকা ও দেশীয় অস্ত্রসহ দুই নারীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। সম্পর্কে তারা শাশুড়ি ও পুত্রবধূ। এসময় তাদের কাছ থেকে ২ হাজার জাল টাকা, ৪টি চাইনিজ কুড়াল, ৩টি চাপাতি, ৪টি রামদা, ৩টি ছুরি, ৫টি চাকু, ১৬টি মোবাইল ফোন, ৪টি সিম ও নগদ ৩০ হাজার ৭০০ উদ্ধার করা হয়।
রোববার (১০ নভেম্বর) সকালে মোহনগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে পৌরশহরের কাজিয়াটি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, পৌরশহরের কাজিয়াটি গ্রামের শিউলী আক্তার (৪০) ও মদিনা আকন্দ (১৮)।
সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, কাজিয়াটি গ্রামের মাদক কারবারি ফয়সালকে গ্রেফতার করতে শনিবার দিবাগত রাতে অভিযান চালায় যৌথবাহিনী। অভিযান টের পেয়ে ফয়সাল পালিয়ে যায়। পরে ঘরে তল্লাশি চালিয়ে জাল টাকা, অস্ত্র, মোবাইল ফোন, সিম ও নগদ টাকা পাওয়া যায়। পরে ফয়সালের মা শিউলী আক্তার ও স্ত্রী মদিনা আকন্দকে গ্রেফতার করে। উদ্ধার করা দেশীয় অস্ত্র ও টাকা থানায় হস্তান্তর করা হয়েছে। ওসির দায়িত্বে থাকা পরিদর্শক  (তদন্ত) মো. শফিকুজ্জামান বলেন, এ ঘটনায় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK