1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

নেত্রকোনার মোহনগঞ্জে যৌথ অভিযানে দেশীয় মদসহ ব্যবসায়ী আটক

সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
  • প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৯৬ বার পঠিত
নেত্রকোনার মোহনগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় মদসহ লিটন মিয়া (৪০) নামে এক মাদক ব্যবাসয়ীকে আটক করা হয়েছে। আটক লিটন মিয়া নেত্রকোনা বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে। তার কাছ থেকে ১২ বোতল দেশীয় মদ জব্দ করে যৌথ বাহিনী।
শনিবার (১১ নভেম্বর) সকালের দিকে এসব তথ্যের সতত্য নিশ্চিত করে মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আজ (শনিবার) দুপুরের দিকে জেলা আদালতে প্রেরণ করা হবে।
এরআগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মোহনগঞ্জ পৌরশহরের বিএনপি চত্বর এলাকা থেকে লিটন মিয়াকে আটক করে যৌথবাহিনী।জানা যায়, শুক্রবার রাতে মোহনগঞ্জ সেনা ক্যাম্পের লে. মো. মাহমুদুল হাসান মেহেদীর নেতৃত্বে পৌরশহরে অভিযান পরিচালনার সময় সন্দেহভাজন হিসেবে লিটন মিয়াকে আটক করে যৌথবাহিনী। পরে তল্লাশি করে তার কাছে থেকে ১২ বোতল দেশীয় মদ পাওয়া যায়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK