1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনায় সেনাবাহিনীর হাতে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৮৫ বার পঠিত
ইয়াবার চালান পরিবহনের সময় মানিক (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃত মানিক নেত্রকোনা মোহনগঞ্জের মাঘান গ্রামের কালাচান মিয়ার ছেলে। তার কাছ থেকে এক হাজার দুইশো পিস ইয়াবা জব্দ করেছে সেনা সদস্যরা। যার বাজার মূল্য আনুমানিক তিন লক্ষ দশ হাজার টাকা।
শুক্রবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে নেত্রকোনার বারহাট্টা উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের সামনের রাস্তায় তাকে আটক করতে সক্ষম হয় সেনাবাহিনী। এসব তথ্য নিশ্চিত করেছেন মেজর জিসানুল হায়দার। তিনি সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের ৭৭ ব্রিগেডের আওতাধীন ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেত্রকোনা জেলায় দায়িত্বরত সেনা কর্মকর্তা।
তিনি প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মোহনগঞ্জ সেনা ক্যাম্প হতে নিয়মিত টহল দল বারহাট্টা ফায়ার সার্ভিস স্টেশনের সামনের রাস্তায় টহল কমান্ডার কর্পোরাল আইয়ুবের নেতৃত্বে যৌথ চেকপোস্ট স্থাপন করা হয়। তল্লাশি কার্যক্রম পরিচালনার সময় মোটরসাইকেল আরোহী মাদক ব্যবসায়ী মানিককে এক হাজার দুইশো পিস ইয়াবাসহ আটক করে সেনা সদস্যরা।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা নিয়ে মানিক ময়মনসিংহ থেকে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় যাচ্ছিল। তাকে বারহাট্টা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK