1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনায় পুলিশ চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১২১ বার পঠিত
পুলিশের কনস্টেবল পদে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে টাকা আত্মসাতের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে নেত্রকোনার মডেল থানা পুলিশ।গ্রেপ্তার অভিলাষ মোহন দাস (২৫) মোহনগঞ্জ পালগাঁও দত্তগাতী গ্রামের দীনেশ মোহন দাসের ছেলে। রোববার (২০ অক্টোবর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার দুপুর ১টার দিকে জেলা শহরের সাতপাই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২১ অক্টোবর) জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই আগে ময়মনসিংহের গৌরিপুর উপজেলার ঠিকাদার মো. হারুন অর রশিদ নামে এক ব্যক্তির সাথে কৌশলে সম্পর্ক গড়ে তোলে অভিলাষ। এক পর্যায়ে পুলিশের কনস্টেবল পদে কোনো প্রার্থী থাকলে তাকে টাকার বিনিময়ে চাকরি নিয়ে দেওয়ার প্রস্তাব দেয় অভিলাষ। হারুন অর রশিদ তার শ্যালককে চাকরি নিয়ে দেওয়ার জন্য সাড়ে ৬ লাখ টাকায় চুক্তি করেন। চাকরির প্রতিশ্রুতি দিয়ে গত বছরের জানুয়ারিতে এক লাখ টাকা অগ্রিম অভিলাষের হাতে তুলে দেন তিনি। আর বাকি টাকা চাকরি পাওয়ার পরে দেওয়ার সিদ্ধান্ত হয়। বছর পার হলেও চাকরি আর দিতে পারেননি। পরে টাকা ফেরত চাইলে নতুন বাহানা শুরু করেন অভিলাষ।
আরও জানা গেছে, সম্প্রতি পুলিশ নিয়োগ প্রকাশিত হলে পুনরায় চাকরি দেওয়ার আশ্বাস দেন এবং আরও টাকা দাবি করেন অভিলাষ। সেইসঙ্গে আরও চাকরি প্রার্থী থাকলে তাদের থেকেও টাকা নিয়ে দিতে বলেন। টাকার জন্য গত শনিবার শহরের সাতপাই এলাকায় দেখা করার জন্য হারুন অর রশিদকে দেখা করতে ডাকেন অভিলাষ। দুপুরে দেখা করে টাকা ফেরত চাইলে দিতে অস্বীকার করে তালবাহানায় পালিয়ে যেতে চেষ্টা করেন অভিলাষ। তবে এলাকাবাসীর সহায়তায় তাকে আটক করা হয়। পরে খবর পেয়ে নেত্রকোনা মডেল থানার পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় শনিবার বিকেলে থানায় মামলা করে হারন অর রশিদ। পরে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। পুলিশ কর্মকর্তা লুৎফর রহমান বলেন, এ ঘটনায় বাদীর করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রবিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK